মাননীয় পুলিশ সুপার ভোলার জেলা মহোদয়ের দিক-নির্দেশনা, জনাব মোঃ মোরাদ হোসেন স্যার অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ সামিম সরদার, এ এসআই (নিঃ) মোঃ আল আমীন এবং সঙ্গীয় ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, ভোলার জিডি নং-২১৩, তারিখ-১৬/০৩/২০২৪ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহির হইলে বোরহানউদ্দিন থানাধীন উত্তর বাসস্ট্যান্ডে ১৮.৫০ ঘটিকার সময় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বোরহানউদ্দিন থানাধীন কুতুবা ০৫নং ওয়ার্ডস্থ আহসান পাটোয়ারীর মালিকানাধীন সুরমা ইট ভাটার পূর্ব পাশে জনৈক সাজু মিয়ার সুপারী বাগানে মাদক বিক্রি করার জন্য একজন ব্যক্তি ঘোরাফেরা করতেছে। আমরা সেখানে অভিযান পরিচালনা করে আসামী মিল্টন ওরফে মিল্টন দে (৪৫), পিতা- জাদব চন্দ্র দে, মাতা- মৃত চঞ্চলা রানী, সাং-কুতুবা ০৪নং ওয়ার্ড (ঘোষ বাড়ী), কুতুবা ইউনিয়ন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে আটক করি এবং সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ১০৩ ( একশত তিন পিচ ) কথিত অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে মামলা রুজু করে কোর্টে প্রেরনের প্রকৃিয়া চলছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)

Comments are closed.