ময়মনসিংহে গফরগাঁওয়ে এক হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জানুয়ারি) ময়মনসিংহে দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. হারুনুর রশিদ (৪৮)। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
তিনি গয়েশপুর বাজারের একজন হোমিও চিকিৎসক। তিনি পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে স্থানীয় সূত্র জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী রুবেল মিয়াকে আটক করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়া বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হোমিও চিকিৎসক হারুনুর রশিদকে স্থানীয় রুবেল নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত রুবেলের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি লোমহর্ষক।
তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম জানান, এখনও এ হত্যাকাণ্ডের ঘটনার কোনো কারণ জানা যায়নি।
ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। ঘাতক রুবেলকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযুক্ত রুবেল স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে।
আরও পড়ুন :
- ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার
- মোবাইল কোর্টের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- নতুন কারিকুলামের মূল্যায়নে অবশ্যই পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
- সব ধরনের চাপ মোকাবিলা করেই এগিয়ে যাবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ
- অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাতারাতি সমাধান হবে না: নতুন অর্থমন্ত্রী
- পছন্দের পিএস না পেলেও এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ
- নৌকা প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সাংবাদিক সম্মেলন
- হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

Comments are closed.