মাগুরা মহাসড়কে ট্রাকচাপায় যুবক নিহত

মাগুরা ঝিনাইদহ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ইটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল ওয়াদুদ (২৮) কুষ্টিয়া জেলার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সোহাগউজ্জামান জানান,

‘মাগুরা থেকে ঝিনাইদমুখী একটি ট্রাকের সঙ্গে একই দিকে থাকা আসা মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি বাম দিকে হেলে পড়লে আরোহী আব্দুল ওয়াদুদ ডান দিকে ট্রাকের নিচে চলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবদুল ওয়াদুদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান,

‘ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ জেলার সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি