লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোরের তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নম্বর-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (২২)। তিনিু দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনরর ছেলে।
অপরদিকে গ্রেফতার আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গেছে,
‘দিনাজপুর হতে অটোরিকশা নিয়ে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে আইয়ুব আলী তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসেন।
শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নম্বর-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মদ পানের পর একপর্যায়ে আসামি আইয়ুব আলী রশি দিয়ে রফিকুলকে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যা করার পরে আসামি আইয়ুব আলী রফিকুলের মরদেহ তিস্তা নদীর চরে বালুতে পুঁতে রাখে।
পাটগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তিস্তারচর থেকে মরদেহ উদ্ধার করে আইয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
‘মরদেহ উদ্ধার করে লালমনিরহাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
- সাভারে সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৩
- খুলনায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১২
- টাঙ্গাইলে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাবা হতে চলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান!
- রাঘব ও পরিণীতির বাগদান আজ!
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে
- সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- বায়ুমান ১৮৬ স্কোর নিয়ে রাজধানী আজ শীর্ষে
- জেনে নিন আপনার আজকের রাশিফল
- অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাধ্যমিক অধিদফতর
- কর্নাটকে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে কংগ্রেস
- মেসির সাথে চুক্তির বিষয় অস্বীকার করল আল–হিলালও
- ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গ্যাস সরবরাহ বন্ধ
- ১৪ মের পাঁচ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে

Comments are closed.