মাদক ব্যবসার টাকা ভাগাভাগির জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুন সুনামগঞ্জের দোয়ারাবাজারে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম তাজুদ আলী (৪০)।
সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপর ব্যবসায়ী সোহেল মিয়া ও তার সহযোগীদের ধারালো ছুরির এলোপাতারি আঘাতে তাজুদ আলী গুরুতর আহত হন।
এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাজুদ আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুদ আলী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী আহমদ নগর গ্রামের মৃত আগন আলীর ছেলে।
জানা গেছে, ঘাতক সোহেল মিয়াকে (৩৫) সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে দোয়ারা থানা পুলিশ। সোহেল একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তাজুদ আলী ও সোহেল দু’জন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাঁজার ব্যবসা করতো।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর যুগান্তরকে হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
- জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- বেড়শিমুল গাছ পর্যটন কেন্দ্রে বেড়েই চলেছে কিশোরগ্যাং-এর উৎপাত
- হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মাথা বিচ্ছিন্ন সরকারি কর্মকর্তার!
- হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মাথা বিচ্ছিন্ন সরকারি কর্মকর্তার!
- কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ
- আজকেও তাপমাত্রা একই থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
- আজকেও তাপমাত্রা একই থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

Comments are closed.