যশোরে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরে চুরির অপবাদে স্বাধীন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

নিহত স্বাধীন মিয়া, যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাসিন্দা।

স্বজনরা জানায়, গত শনিবার রাতে মালোপাড়ায় চুরির অপবাদ দিয়ে স্বাধীনকে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বর্তমানে ময়নাতদন্তের জন্য স্বাধীনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবার অভিযোগ, স্থানীয় শহিদুল, উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে স্বাধীনকে হত্যা করেছে। এদিকে, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card