যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

যাত্রীবাহী বাসের চাপায় নাটোরে নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে শহরের ভাটোদ্বারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম একই এলাকার মৃত সোলেমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে নজরুল ইসলাম তার মোটরসাইকেল যোগে পার্শবর্তী দিঘাপতিয়া বাজারে যায় দুধ কেনার জন্য।

দুধ ক্রয় করে দিঘাপতিয়া বাজার খেকে বাড়ীতে ফেরার পথে ভাটোদ্বারা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হতে গেলে পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। বাসের চালক পালাতক। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card