যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালায়।
এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা
এলাকায় বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে
যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়।
পরে নিজ বাস ভবনে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
তিনি অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম।
এমন সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।এতে করে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।
পরবর্তীতে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন,
বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এতে করে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
