রাজশাহীতে বাঘায় দুটি নির্বাচনি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকুড়িয়া ইউনিয়নের জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড মিলন হোসেন বলেন, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আরেকটি কক্ষের অনেক দূরত্ব।
আগুন ও ধোঁয়া দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এ বিষয়ে ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষ্যে বিদ্যালয়টি পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে।
রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসকক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে।
তবে ধারণা করছি, অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে কোনো দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম।
এটি বিদ্যুৎ শর্টসার্কিট থেকে নাকি নাশকতা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন,
দুটি নির্বাচনি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।
আরও পড়ুন :
- জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন
- মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো জাহাজের সংঘর্ষ
- অন্য সরকার আসে খাইতে, আর আমরা আসি দিতে: আইনমন্ত্রী
- চুয়াডাঙ্গার দু’টি আসনে হবে ত্রিমুখি লড়াই; ব্যস্ত সময় পার করছে প্রার্থীসহ নেতাকর্মীরা
- বাসে এর জানালা দিয়ে লাফিয়ে রক্ষা পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীরা
- চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপের জনসভা জনসমুদ্রে পরিনত
- ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
- মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
- গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র পেলো ৪৩ সাংবাদিক
- তেজগাঁওয়ে ট্রেনের আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র্যাব

Comments are closed.