নরসিংদী রায়পুরায় তারুণ্যের আলো একাডেমির উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নয়াচর উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ নেয় মহিষবেড় ফুটবল একাদশ বনাম বাঙালিনগর ফুটবল একাদশ।

বিশিষ্ট ক্রীড়ানুরাগি আলী রেজা মোহাম্মদ রিপন’র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বতাপূর্ণ এই খেলা উপভোগ করেন রামপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল হক আপেল, ইফতেখার আহাম্মেদ রাসেল,আতিকুর রহমান, বাদল মিয়া, খোকা মেলেটারি, মো: বদি মিয়া,সামুদ মিয়া, খোরশেদ আলম,
মাসুদ মিয়া, মিলন মাস্টারে, মোমেন মরকর, শরীয়ত উল্লাহ, মিজান মিলিটারি, আলম মোল্লা, ইলিয়াস মেম্বার, হারুন অর রশিদ, শহিদুল্লাহ ডিলার, মতি মেম্বার, চান মিয়া প্রধান, শফিকুল ইসলাম, রায়হান প্রধান, রুবেল প্রধান আব্দুল্লাহ আলফাজ, আহমেদ নুর রাসেল, শাহাদাৎ হোসাইন প্রমূখ।
টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় পুরো ৯০ মিনিট ছিল উপভোগ্য। খেলায় বাঙালি নগর ফুটবল একাদশ ২-০ গোলে মহিষবেড় ফুটবল একাদশকে পরাজিত করে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয় বিজিত উভয় দলের টিম ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন।
এনএএন টিভি / বশির আহমদ মোল্লা
