নারায়ণগঞ্জে ঐতিহাসিক লক্ষিনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত,মন্দিরে নিরাপত্তা বিধান ও মন্দিরের সীমানা নির্ধারণ করতে বৃহত্তম কর্মসূচি গ্রহণকল্পে আজ বুধবার বিকেলে নগরীর ভূঁইয়ার বাগ বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ে জেলা সভাপতি টনি মল্লিকের সভাপতিত্ত্বে কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে ৪ (চার)বিঘা জমির উপর প্রতিষ্ঠিত শতবর্ষী পুরাতন ঐতিহাসিক লক্ষীনারায়ণ কটন মিল দুর্গা মন্দিও, পুকুর ও মাঠ ২০১২ সাল থেকে শিল্প প্রতিষ্ঠান নীট কনর্সানগ্রুপ জোর-জবরদন্তি করে দখলের পায়তারা করে আসছে। ২০১২ সালের পর থেকে প্রতিবছর প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও দুর্গাপূজা অস্তে ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ ও পূজা অর্চনার সুযোগ পায় না। মন্দিরের ভক্তবৃন্দের পূর্জা অর্চনার সুযোগ না থাকায় মন্দিরটি আজ জরাজীর্ণ । ঐতিহাসিক এই মন্দিরে ৮২ বছরের বেশি সময় ধরে ভক্তবৃন্দ নির্বিঘ্নে নিয়মিত পূজা অর্চনা করলেও সাবেক সংসদ সদস্য নাসিম ওসমান শামীম ওসমান এবং সামসুদ্দিন প্রধানের নেতৃত্বাধিন পরিচালনা পর্ষদের যোগসাজসে অবৈধ ভাবে মিলটি দখলে নেওয়ার পর থেকে মন্দির প্রাঙ্গণে সনাতনী ভক্তবৃন্দের প্রবেশ নিষিদ্ধ করে পূজা অর্চনাসহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে রেখেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৭ জুন ২০২৩ইং তারিখে প্রার্থনার স্থানটির স্মৃতি চিহ্ন গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্য অবৈধ বল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে । পরে সনাতনী ভক্তবৃন্দ প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে মন্দির সংস্কার করে। এ সময় তৎকালীন পুলিশ সুপার উভয় পক্ষের সাথে আলোচনা স্বাপেক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে মন্দিরের জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন । মন্দির প্রাঙ্গণ দখলমুক্ত করে লক্ষীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেয়ার আশ্বাস দিলেও নীট কনর্সান গ্রুপের অদৃশ্য প্রভাবে সকল প্রক্রিয়া আটকে যায়। পরবর্তিতে ২০২৪ সালে পূজা ঠিক আগমুহুর্তে মন্দিরের স্মৃতি চিহ্ন গুড়িয়ে দিতে মন্দির ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। আবারও জেলা প্রশাসক ও পুলিশসুপারের সাথে একাধিকবার বৈঠকে মন্দিও কমিটিকে আশ্বস্ত দেয়া হয় পূজার পরে মন্দিরের জমি স্থায়ী ভাবে মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেয়া হবে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত মন্দির সংক্রান্ত সমস্যার সমাধান পাননি ভক্তবৃন্দ। ঐতিহাসিক লক্ষিনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে খুব শীঘ্রই নারায়ণগঞ্জ ও ঢাকা প্রেসক্লাব সম্মুখে মানববন্ধনসহ বৃহত্তম কর্মসূচি গ্রহণের হুমিয়ারী দেন কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ জেলা নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার দাস,শ্রীমৎ প্রণবানন্দ ব্রক্ষচারী মহারাজ ধর্মযাজক, লক্ষিনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির সভাপতি বকুল বিশ্বাস, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আশুতোষ ঘোষ,সহ-সাধারন সম্পাদক শ্রীরুপ সরকার, কোষাধ্যক্ষ অজয় দা, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় খোকনসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং বিপুল সংক্যক কর্মী উপস্থিত ছিলেন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
