মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (৩১ মে) বেলা দেড়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, লিটন বিশ্বাস, শেখ সুলতান মাসুদ, সাকিব মিয়া রাকিব, নাহিদুজ্জামান নাহিদ, প্লাবন শেখ পিলু এবং জেলা কমিটির সদস্য সাজ্জাদ হোসেন। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস ব্যাপারীও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আর্দশকে ধারণ করে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
শরিফুল ইসলাম /এনএএন টিভি
