শিবগঞ্জে বংশীয় দ্বন্দ্বকে দলীয় কন্দলে রূপ দেয়ার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বংশীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে দলীয় কন্দলে রূপ দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে প্রতিপক্ষের দাবি ফ্যাসিস আওয়ামীলীগের দোসর নামধারী বিএনপির সমর্থক দাইপুখুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালামের নেতৃত্বে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলটকে মারধর করা হয়।
অন্যদিকে বিএনপি নেতা ওয়ার্ড সদস্য আব্দুস সালামের দাবি আমাদের পারিবারিক জমি সংক্রান্ত ও বংশীয় ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। কিন্তু দলীয় করার চেষ্টা করছে মাসুদ রানা পাইলট ও সাইদুর রহমান।
এদিকে, দাইপুখুরিয়া ইউনিয়ন শাখা সেচ্ছাসেবক দলীর আহ্বায়ক মাসুদ রানা পাইলট বলেন, ঘটনার সূত্রপাত গত শুক্রবার থেকে শুরু হয়। দাইপুখুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল হান্নান বাজার যাচ্ছিল। ঠিক সেই সময় উৎ পেতে থাকা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালে তিনি ৪২ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেন। তাঁর এই দূর্ণীতির প্রতিবাদ করায় আব্দুল হান্নানকে বেধড়ক মারধর করে এং তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। এ ঘটনার পর আব্দুল হান্নান নিজে বাদি হয়ে মামলা করেন। মামলার ঘটনাকে কেন্দ্র আজ রবিবার সকালে বাজারে চা থেকে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের চাচাতো ভাই নামধারী বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম সহ উৎ পেতে থাকা সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারদর করে।
অন্যদিকে আহত ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হান্নান বলেন, আমার একটাই অপরাধ। আমি যুবদলের সভাপতি হওয়ায় আমার বংশীয় অন্য চাচার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টা থাকার জন্য তাদের ক্ষোভ। এই ক্ষোভের কারণে বিগত ১৫ বছর ধরে আমাকে বারবার তাদের বিভিন্ন অন্যায় অপমান, অপদস্ত, হয়রানি, মামলা হামলা করে আসছে। বর্তমানে তাদের ক্ষমতায় না থাকতে পেরে আমার উপর এখনো অত্যাচার করছেন এবং আমাকে প্রাণনাশের হুমকি সহ ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুরের হুমকি দিচ্ছেন। আমি এ সব থেকে মুক্তি চাই এবং দোষীদের বিচার চাই।
অন্যদিকে বিএনপি নেতা দাইপুখুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম বলেন, আমাদের পারিবারিক জমি সংক্রান্ত ও বংশীয় ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। কিন্তু দলীয় করার চেষ্টা করছে মাসুদ রানা পাইলট ও সাইদুর রহমান।
আমাদের বংশীয় জমি বিক্রি করা কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাদের হাতাহাতি হয়। এতে আব্দুল হান্নান আহত হয়।
এঘটনাটি বিষয়ে আমাদের নেতার সাথে কথা বলেছি। তিনি সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।
এবিষয়ে এএসআই সাইফুল ইসলাম বলেন, আমি অভিযোগ হাতে পেয়ে তদন্ত করতে গিয়েছিলাম। তদন্ত করে জানতে পারলাম যে, তাদের জমিজমা বিষয় নিয়ে ঝামেলা। কিন্তু তাদের বংশের সদস্যরা বিভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত। এই ঘটনার সাথে দলীয় কোন প্রভাব নেই। মূল সমস্যাটি হচ্ছে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত।

 

আহসান হাবীব/ এনএএন টিভি

Share this news as a Photo Card