শীতলক্ষ্যা নদীর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে রিপন শেখ (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ- পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে মৃত রিপন বন্দরের কদম রসূল কলেজ সংলগ্ন দক্ষিণ মাঠপাড়া এলাকার নিবাসী মৃত রমজান শেখের ছেলে।

স্বজনরা জানান, পারিবারিকভাবে সমস্যার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে ভেঙ্গে পড়েন ও ভারসাম্যহীন হয়ে ভেঙে পড়েছিলেন।

নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান জানান, লাশ উদ্ধারের পর স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Share this news as a Photo Card