শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের রূপালী, আমিন ও ময়মনসিংহপট্টি এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
এ সময় নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে অনুমোদনহীন কয়েকটি ডকইয়ার্ডসহ শতাধিক অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেমিপাকা ঘর, টং ঘর,
ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে শেফা ডকইয়ার্ড, খান ডকইয়ার্ড,
বুল হোসেন ডকইয়ার্ড, খন্দকার ডকইয়ার্ডসহ কয়েকটি ডকইয়ার্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান,
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের রূপালী, আমিন ও ময়মনসিংহপট্টি এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ সময় নদীর তীর বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় দুই ড্রেজার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে মোসলেহ উদ্দিনকে ৫০ হাজার টাকা ও আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন :
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ‘মোখা’য়
- হত্যা মামলার ১৬ জন আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন
- তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক
- মিল মালিকরা ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন
- ঝাড়ু দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা; স্ত্রী আটক
- ২১৫ কোটি টাকা ব্যয়ে তেল-চিনি কিনছে সরকার
- রূপগঞ্জ এ দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- অর্ধশতরানের জুটি গড়ে শান্তর বিদায়
- মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই
- রিকশাচালককে মারধর; আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
- ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার সড়ক উন্নয়নে
- স্বামীর বিরুদ্ধে শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ অভিনেত্রীর
- রূপগঞ্জ এ দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!

Comments are closed.