নারায়ণগঞ্জে হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন

ইউএস মেটারস ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেশন (ইউএস সিভিসি) এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন উদ্যোগে জনস্বাস্থ্য শক্তিশালীকরণ ও হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ কর্তৃক মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় নগর ভবন সভা কক্ষে বাস্তবায়িত জনস্বাস্থ্য শক্তিশালীকরণ ও হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত সভা সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএস সিভিসির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পলা মর্গ্যান ও ডা. হাসিব,

সেভটি নেট বাংলাদেশের কান্ট্রি প্রধান লে. কর্ণেল (অবঃ) ডা. সাঈদ হাছান আব্দুল্লাহ ও ডাঃ শর্মি সাহা,

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুর করিম বাবু, কাউন্সিলর মনিরুজ্জামান মনির,

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর অহিদুল হক ছক্কু, কাউন্সিলর মনোয়ারা বেগম, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায় প্রকল্পের বিষয়ে আলোচকপাত্র করেন ও

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী উপস্থাপনায় প্রকল্পের একটি প্রেজেষ্টেশন উপস্থাপন করেন।

সভায় বাস্তবায়ন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আগামী ২ মাস ব্যাপী এই প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হেপাটাটিস-বি শনাক্তকরণ ও

এই বিষয়ে তাদের সচেতন করে তোলা লক্ষ্যে কাজ করে যাবেন। কাউন্সিলরগণ এই প্রকল্পে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি