শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে নিরন্তর ছুটছেন নেত্রী লায়লা কানিজ লাকী

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকাবহ আগস্ট মাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৫ আগষ্ট সকালে নরসিংদীর রায়পুরা উপজেলা হল রোমে উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন এর সভাপতিত্বে

উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক রায়পুরা উপজেলা চেয়ারম্যান,

জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মানবিক নেত্রী লায়লা কানিজ লাকী।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মানবিক নেত্রী লায়লা কানিজ লাকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করতে রায়পুরা উপজেলা,পৌরসভা, মরজাল ইউনিয়ন,

উত্তর বাখরনগর ইউনিয়ন, অলিপুরা ইউনিয়ন, রায়পুরা ইউনিয়ন,পাড়াতলী ইউনিয়ন, শ্রীনগর ইউনিয়ন,

বাঁশগাড়ী ইউনিয়ন, মির্জারচর ইউনিয়ন, চরমধুয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তার সফর সঙ্গী হিসেবে ছিলেন রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল,

পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল, চরমধুয়া ইউনিয়ন চেয়ারম্যান আহসান সিকদার,

রায়পুরা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা রহমান ডলি, তৃণমূলের নেত্রী জ্যোৎস্না বেগম,

পলাশতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগম, মহিলা নেত্রী সোমাইয়া শিমু এবং আরো অনেকেই।

ঘটনা সূত্রে জানা গেছে,

রায়পুরা উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মানবিক নেত্রী লায়লা কানিজ লাকী শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে শোককে শক্তিতে পরিণত করতে বৃহত্তম রায়পুরার শুরু করে দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে নিরন্তরভাবে ছুটে চলেছেন।

প্রতিটি ইউনিয়নে আলোচনা, দোয়া ও গণভোজে অংশগ্রহণ করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তার নিজ মরজাল ইউনিয়নে পরে রায়পুরা উপজেলায় মুক্তিযুদ্ধাদের সাথে মত বিনিময় সভা করেন।

উপজেলা পরিষদ সহ প্রতিটি অনুষ্ঠান ভালভাবে সম্পন্ন করেন তিনি মানবিক নেত্রী হিসেবে সকলের কাছে আস্তা অর্জন করেছেন।

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী

এনএএন টিভি