নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুল এবং সরকারী শহীদ আসাদ কলেজে বৃক্ষরোপণ,রাস্তা উদ্ধোধন ও সংবধর্না সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিনিয়র সচিব ও বিদ্যুৎ জ্বালানি খুনিজ এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
আজ (১জুলাই) মঙ্গলবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/মৌসুমে নারিকেল , তাল, আম, লেবু, নিম,বেল,জাম,কাঁঠাল, মরিচ,উফশী শাক সবজি,ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানে মাঝে বিনামূল্যে চারা,বীজ ও সার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সচিব ও বিদ্যুৎ জ্বালানি খুনিজ এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখবে। প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই আসামী। তাই প্রকৃতি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেলাব উপজেলায় প্রয়োজনে প্রথমে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ করা হবে।প্রয়োজনে বেলাব উপজেলায় বাসাবাড়িতে গ্যাস দেওয়ার ইতিবাচক মনোভাব রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ,নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল (এম.এ), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, । অপর দিকে বিকালে সিনিয়র সচিব ও বিদ্যুৎ জ্বালানি খুনিজ এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন শিবপুর জয়নগর ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,বৃক্ষরোপণ এবং রাস্তা উদ্বোধন করেন এবং শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা শেষে সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ মো: নাসির উদ্দিন সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল বাসার এর সঞ্চালনায় সরকারী শহীদ আসাদ কলেজে বৃক্ষরোপণ ও সংবধর্না অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন,শিবপুর থানা ওসি আফজাল হোনাইন কলেজ এর শিক্ষকগন সহ বিভিন্ন দপ্তরের অফিসারগন।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
