সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করতে হবে,‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য ভুলে ।
তবেই আমরা স্বাধীনতার সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’
বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি বিতরণকালে এক অডিও বার্তায় যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ হিসেবে আমরা সবাই সমান। সবাই এ দেশের নাগরিক।
সব মানুষের সমান সুযোগ পাওয়া উচিত।
রীতিনীতি, সমাজনীতি ও অর্থনৈতিক বৈষম্যের অজুহাত দিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না। আসুন আমরা বৈষম্যহীন সমাজ গঠনে সবাই মিলে কাজ করি।
সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি অডিও বার্তায় আরও বলেন,
স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন।
আমাদেরও তার মতো রাষ্ট্র, সমাজ ও মানুষের জন্য এগিয়ে আসতে হবে; জনগণকে ভালোবেসে সুখে ও দুঃখে পাশে দাঁড়াতে হবে।
তবেই আমরা আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করব সারা বিশ্বে।
তিনি রমজান উপলক্ষ্যে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন ও হতদরিদ্রদের সাহায্য ও সহায়তা করার আহবান জানান এবং দোহারবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।
এদিন দোহার উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার একটি পৌরসভা ও মাহমুদপুর, নয়াবাড়ী, কুসুমহাটি, বিলাসপুর, সুতারপাড়া, রাইপাড়া, মুকসুদপুর, নারিশা ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে শাড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী, সাধারণ সম্পাদক জানে আলম, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান, বশির আহমেদ, আফজাল শিকদার, মহিউদ্দিন মাতবর, হায়াত আলী, সাইজ উদ্দিন, ফরিদ হোসেন, শামীম হোসেন, আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, মো. হুমায়ুন, আবুল কাশেম প্রমুখ।
আরও পড়ুন:
- বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি
- ‘দোয়া’ নিয়ে আমার প্রত্যাশা অনেক : তানজিন তিশা
- শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর জামিন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট
- পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে: প্রধানমন্ত্রী
- সৌদি প্রবাসি যুবক হান্নানের খোঁজে দিশেহারা পরিবার
- সৌদি আরবে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Comments are closed.