চিনির অতিরিক্ত দামের জন্য আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়া, ডলারের দাম বেড়ে যাওয়া ও
দেশে বাড়তি পরিবহন খরচকে দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, ‘একটু ঘাটতি আছে বলে খবর পেয়েছি।
সচিব বলেন, জন্য শুল্ক কমানো হয়েছে। কমানোর পরও দাম অতটা কমানো যাচ্ছে না।
কারণ, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে ডলারের দামও।
এ ছাড়া দেশের মধ্যে পরিবহন খরচও কিছু বেড়ে গেছে। এর কারণেই দামে প্রভাব পড়ছে।
তবে এ বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেখছে।
চিনির জন্য যে ট্যারিফ হার কমানো হয়েছে, সেটি ৩১ মে পর্যন্ত বহাল আছে জানিয়ে সচিব আরও বলেন,
‘ট্যারিফ হার আরও কমানোর জন্য এনবিআরকে চিঠি দেয়া হবে। কারণ, গত বছরের তুলনায় চিনির দাম অনেক বেড়ে গেছে।
তবে এনবিআর স্বাভাবিকভাবেই চিন্তা করে দেখবে যে রাজস্ব ঘাটতি কতটা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকে।
রাজস্ব আদায় না হলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। সার্বিক বিষয় বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যারিফ নির্ধারণের বিষয়টি এনবিআর দেখে থাকে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি বেড়ে গেলে এনবিআরকে শুল্ক কমানোর জন্য অনুরোধ করা হয়।
এনবিআর পর্যবেক্ষণ করে বিভিন্ন সময় শুল্ক কমিয়ে থাকে।
এদিকে বাজারে রমজানের আগে থেকেই আমদানির ক্ষেত্রে চিনির কিছুটা ঘাটতি ছিল উল্লেখ করে সচিব বলেন, ঘাটতি কাটিয়ে উঠতে হবে।
তবে চিনিবাহী কত জাহাজ দেশে এসেছে, সে বিষয়ে চট্টগ্রাম বন্দর থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের চিনির দাম বাড়ানোর দাবি
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সুপারিশ করেছে বলে জানান তপন কান্তি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম অনেক বেড়েছে। সে জন্য অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর দাবি করেছে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের অভিন্ন নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন হিসাব করে দেখেছে,
অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী দাম সমন্বয় করা সম্ভব নয়।
তবে খোলা চিনি ১০৪ টাকা ও প্যাকেটজাত চিনি ১০৯ টাকার জায়গায় সর্বোচ্চ ১২০ টাকা ও ১২৫ টাকা নির্ধারণ করে বিপণন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
