হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে ৫ জন।
বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-
গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের প্রয়াত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২)।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়,
ফুলতলী বাজার এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ সাতজন আহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে মানিক মিয়াকে সিলেট ও সোহেল মিয়াকে নবীগঞ্জে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় কোয়ড্রুলেট বেবি’র নামকরণ করলেন ডিসি
- আইএমএফ বলছে শীর্ষ ছয় অর্থনীতির চারটিই হবে এশিয়ার
- কক্সবাজারে পুকুরের সিঁড়িতে পড়েছিল নারীর মরদেহ
- ২০ হাজার টাকা না দেওয়ায় গুলি করে হত্যা
- কক্সবাজারে পুকুরের সিঁড়িতে পড়েছিল নারীর মরদেহ
- রামুতে ভয়াবহ অগ্নিকান্ড, দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
- মারা গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তনিও
- রূপগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই দলের গোলাগুলি
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দেশে আরও ২২ জনের করোনা শনাক্ত
- বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান!
- গাজীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে হত্যা
- চিকেন বার্গার খেয়ে চরম বিপাকে রাশমিকা!
- বকশিশ নেয়া ও দেওয়া নিষিদ্ধ; হাইকোর্টের বিজ্ঞপ্তি
- রাইস কুকার কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
