শুক্রবারের মতো শনিবারও রাজধানীর কাঁচাবাজারে সবজি ও রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে মাছ ও সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস ও ট্যাপা ছাড়া প্রায় সব ধরনের মাছের দামই কেজিতে ৩০০ টাকার ওপরে। শুক্রবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা, কারওয়ান বাজার, মিরপুর-২, শেওড়াপাড়া, কচুক্ষেত ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীসহ সারা দেশেই সব ধরনের সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহান্তে সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন ৬০ থেকে ৮০ টাকার নিচে সবজি মিলছে না। যদিও বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো। সবজির দাম বাড়তি থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসে। যে কারণে কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে মাছের দাম চড়া দেখা গেছে।
রাজধানীর হাতিরঝিল, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, গাবতলী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
এসব বাজার ঘুরে দেখা গেছে, লালশাক ১০ টাকা আঁটি, লাউশাক ৩০ থেকে ৪০ টাকা, কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা ও ডাঁটাশাক দুই আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুর মুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি মিলছে ১০ থেকে ২০ টাকায়, কাঁচাকলার হালি মিলছে ২০ টাকায়।
ধনেপাতা ৩২০ টাকা কেজি ও কাঁচামরিচ ১৬০। কাঁচা আমও কিনতে দেখা গেছে ৫০-৭০ টাকা দরে। শসার দাম বেশ বাড়তি ।
মাছ-মাংস-ডিম
পাঙ্গাস ও ট্যাপা মাছ ছাড়া প্রায় সব ধরনের মাছের দামই কেজিতে ৩০০ টাকার ওপরে। ইলিশ, রুই, কাতলা, পাবদা বা ছোট মাছের দাম সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রুতগতিতে।
মাছের দাম এত বাড়লেও এর পেছনের নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারছেন না বিক্রেতারাও। তাদের অভিযোগ, পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে দাম বাড়ছেই।
বাজারগুলোতে বাজারে সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা, লাল লেয়ার মুরগি ২৯০ টাকা, সাদা লেয়ার মুরগি ২৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম মিলছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
