আন্তর্জাতিক বাণিজ্য মেলার তারিখ আরও পেছানো হয়েছে। নতুন সরকারের দায়িত্বগ্রহণ ও অন্যান্য কারণে আরও কয়েক দিন পিছিয়ে আগামী ২০ অথবা ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা ছিল।
রোববার দুপুরে ইপিবি সচিব বিবেক সরকার বলেন, ১৫ তারিখ মেলা শুরু করার এখন আর সময় নেই। ইতোমধ্যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নতুন সরকার গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজ দায়িত্ব নিয়েছেন। আশা করছি, দুই-একদিনের ভেতর ডেট ফাইনাল হয়ে যাবে।
সচিব আরও বলেন, এখন পর্যন্ত আমরা ২০ থেকে ২১ তারিখের ভেতরে মেলাটি অনুষ্ঠিত হবে মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছি।
সরকারপ্রধান যখনই সময় দেবেন, তখনই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন :
- চোখের ডাক্তার দেখাতে লন্ডন যাচ্ছেন সাকিব
- অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদকে খালাসের রায় স্থগিত
- তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়
- রূপগঞ্জে গৃহবধূর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- দ্বাদশ জাতীয় সংসদ: শপথ নিলেন নবনির্বাচিত সদস্যরা
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- পাকিস্তানে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার
- নৌকা প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সাংবাদিক সম্মেলন
- মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে -আব্দুল হাই সরকার
