মাগুরায় অনাবৃষ্টির কারনে রং ধরার আগেই ঝরে যাচ্ছে

অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় মাগুরায় শুকিয়ে যাচ্ছে লিচু। রং ধরার আগেই ফেটে ঝরে পড়ছে।

এতে গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা থাকলেও, এবার লিচুর ফলন নিয়ে শঙ্কিত চাষিরা।

মাগুরা সদরের ইছাখাদা, মির্জাপুর, হজিরাহাটি, কাঞ্চনপুর ,মিঠাপুর ,হৃদয়পুর, আড়ালিয়া, নড়িহাটি গ্রাম।

এসব গ্রামসহ আশপাশের ৩০টি গ্রামের লিচু বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে থোকা থোকা স্থানীয় আগাম জাতের হাজরাপূরি লিচু।

লিচুতে রং ধরে কেবলমাত্র লালচে হয়ে উঠছে। কয়েকদিনের মধ্যেই আগাম জাতের এই লিচু বাজারে আসার কথা।

তবে দীর্ঘদিন বৃষ্টির দেখা না মেলায় ও প্রচণ্ড খরায় চলতি বছর লিচু ফলনে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কিত চাষিরা।

ছত্রাকনাশক, সেচসহ নানা ব্যবস্থা নিয়েও শেষ রক্ষা হচ্ছে না।

তাই অনেকেই পাকার আগেই গাছ থেকে নামিয়ে বিক্রি করে দিচ্ছেন লিচু। এতে বাগান মালিকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

আড়ালিয়া গ্রামের লিচু চাষি সমীর বিশ্বাস জানান, প্রথমে যে পরিমাণ লিচুর গুটি এসেছিল;

তাতে মনে হয়েছিল এবার বেশ লাভবান হওয়া যাবে। তবে হঠাৎ করে গরম পড়ায় লিচুর গুটি ঝরে পড়তে শুরু করেছে।

মাগুরায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান জানান,

বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে জেলার ৪টি উপজেলার ৬৩৯ হেক্টর জমিতে ১ হাজার ৬৩০ টি লিচু বাগানে ৬ হাজার ৪০০ মেট্রিক টন লিচুর ফলন হবে।

কৃষি বিভাগ থেকে লিচু ঝরেপড়া রোধে করণীয় সম্পর্কে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,

চাষিদের সেচ সার প্রয়োগসহ ফল ঝরে পড়া রোধে উপকারী ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

এতে প্রতিবারের মতো এবারও মাগুরার কৃষকরা লিচু চাষে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card