পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।
বৃহস্পতিবার কিছু সময় আগেপরে বন্দুক হামলার ওই ঘটনা দুটি ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন।
তার কিছুক্ষণ পরই পাকিস্তানে এর একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে এবং সাত শিক্ষককে হত্যা করা হয়। সে সময় ডন ডটকমের একজন প্রতিনিধি স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, স্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
আরও পড়ুন:
- সৌরজগতে চন্দ্রগ্রহণ ঘটবে শুক্রবার
- আমদানি-রফতানি বাণিজ্য হুমকিতে বেনাপোলের
- যশোরের সদরে বাণিজ্যিকভাবে ভারতীয় আঙ্গুর চাষ
- সুরকার রহমানের বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগ
- লাইফ সাপোর্টে নির্মাতা মোহন খান
- রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কাজের উদ্বোধন
- নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আসামি ৬৮ শিশু-কিশোর
- ঘূর্ণিঝড় ‘মোচা’ হতে পারে ১১-১৫ মে’র মধ্যে
- গাইবান্ধায় বাবার জানাজায় ছেলের মৃত্যু
- শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ: রওশন
- রাজধানীসহ ১৯ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড়!
- বিভিন্ন দেশের শিক্ষকদের জন্য ফুলব্রাইট বৃত্তির ঘোষণা
- আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান
- ভোলার মায়া নদীতে মিললো শিকলবন্দী নারীর লাশ
- পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ
