ঘূর্ণিঝড় ‘মোচা’ হতে পারে ১১-১৫ মে’র মধ্যে

আগামী ১১ মে-র মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্নিঝড় সৃষ্টি হতে পারে এবং ১১ থেকে ১৫ মে-র মধ্যে তা উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মোচা। নামটি দিয়েছে ইয়েমেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,

মার্কিন মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুসারে আগামী ১১ মে মধ্যরাতের পর থেকে ১৩ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

বাংলাদেশের উপকূলে আঘাত হানলে বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

ঝড়টি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার আশঙ্কাও রয়েছে।

এর আগে, গত বছরের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় অশনি।

প্রাথমিকভাবে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হলেও

পরে গতিপথ পরিবর্তন করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে এই ঘূর্ণিঝড়।

প্রসঙ্গত, চলতি মাসে এই ঘূর্ণিঝড় সৃষ্টি ছাড়াও এ মাসে ফের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।

এই মাসে রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যারও সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।

বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জানান,

এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মোচা’।

আরও পড়ুন: 

এন এ এন টিভি

Share this news as a Photo Card