ভোলার মায়া নদীতে মিললো শিকলবন্দী নারীর লাশ

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার মায়া নদী থেকে এক অজ্ঞাত নারীর শিকলবন্দী মরদেহ উদ্ধার করেছে শশিভূষণ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

জানা গেছে, অজ্ঞান নারীর বয়স ২৫ কিংবা ২৬ বছর। লাশের এক পা শিকলবন্দী ছিল। পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে।

পুলিশ বলছে, লাশটি ৫-৬ দিন আগের হতে পারে।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী নিহতের বিষয়টি নিশ্চিত করে  জানান,

ওই নারীর এক পা শিকলবন্দী। হয়তো ওই নারী মানসিক ভারসাম্যহীন অথবা যেকেউ তাকে হত্যার উদ্দেশ্যে শিকলবন্দী করে নদীতে ফেলে দিয়েছে।

তবে ওই নারীর পরিচয় এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card