গাইবান্ধায় বাবার জানাজায় ছেলের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আব্দুর রশিদ সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এই জানাজায় অংশ নেয় তারই ছেলে শহিদুল ইসলাম (৫০)।

সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ ঘটনাটি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব শ্রীরামপুর গ্রামে ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে স্বজনরা জানায়,

বুধবার (৩ মে) সকালের দিকে আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা গেছেন।

রাত সোয়া ৯টার দিকে বাবার জানাজায় অংশগ্রহণকালে তার ছেলে শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া বলেন, রশিদ সরকারের জানাজার সময় ও তার ছেলে শহিদুল ইসলাম মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে বাবার কবরের পাশে শহিদুল ইসলামকে দাফন করা হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card