১৯৯৩ সালে নিজ বড় ভাইকে কুপিয়ে হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর দেশের বিভিন্ন স্থানে নাম পাল্টিয়ে বসবাস করে আসছিলেন আবুল খায়ের। তবুও জীবনের শেষ রক্ষা পেলেন না তিনি
ফেনীর ছাগলনাইয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল খায়েরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ মে) রাতে তাকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার খায়ের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের অলি আহাম্মদের ছেলে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে র্যাব জানায়,
১৯৯৩ সালের ২৭ জুন বল্লভপুরের নিজ বাড়িতে জমির ভাগবাটোয়ারা নিয়ে বাকবিতণ্ডায় নিজ ভাই আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে আবুল খায়ের এবং আবদুল কাদের।
এ ঘটনায় নিহতের বোন আমেনা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় আদালত দুই সহোদর আবুল খায়ের ও আবদুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এরপর থেকে দণ্ডপ্রাপ্তরা দেশের বিভিন্ন স্থানে নিজেদের নাম পাল্টিয়ে বসবাস শুরু করে।
গ্রেফতার এড়াতে আবুল খায়ের নিজের নাম মিজান দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরের দিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার সংবাদ সম্মেলনে জানান,
দীর্ঘদিন পর্যন্ত র্যাব আবুল খায়েরকে নজরদারিতে এবং ও আবদুল কাদেরকে গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রাখে।
বুধবার রাতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদেরেএকপর্যায়ে তিনি নিজের নাম আবুল খায়ের পরিবর্তন করেছেন বলে স্বীকার করেন।
একই সাথে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে গ্রেফতার এড়াতে নাম পাল্টিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলন শেষে তাকে ছাগলনাইয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

Comments are closed.