ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চুরির সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে সূর্য্যমান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি রেজিস্টার খাতায় নিহতের নাম দেওয়া হয়েছে সূর্য্যমান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্রমানের ছেলে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায়,
শালিখা গ্রামে প্রচুর পানের বরজ রয়েছে। প্রায়ই বরজ থেকে পান চুরি হয়। কিন্তু চোর ধরা পড়ে না। বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই বৃদ্ধ।
এরপর গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান,
নিহত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর থেকে তার পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান,
খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
- ঝিনাইদহে দ্বিমুখী সংঘর্ষে নিহত ৩
- সয়াবিন তেল ১২ টাকা বৃদ্ধিতে লিটার নির্ধারণ ১৯৯ টাকা
- রাজধানীসহ ১৯ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড়!
- করণ-আলিয়াকে নিয়ে ফের নেটিজেনদের সমালোচনা
- ভোলার মায়া নদীতে মিললো শিকলবন্দী নারীর লাশ
- জমি নিয়ে বিরোধে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু
- মিরসরাইয়ে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই
- পটুয়াখালীতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান, আহত ৬
- আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
- যাদের মন ছোট, তাদের রাজনীতি করা উচিত নয় : সেতুমন্ত্রী
- নারায়ণগঞ্জে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা
- মিরপুর বৃদ্ধদের আশ্রয় কেন্দ্রে এনএএন টিভির ব্যবস্থাপানা পরিচালক
