নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ

সিরাজগঞ্জে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাবা ও ছেলে নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের

ও মঙ্গলবার (২ মে) সকাল ৭টায় একই স্থান থেকে ছেলে আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিপন তালুকদার (৪২) কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের

শহীদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আশিক বাবু (১৩)তার ছেলে ।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ইউপি সদস্য রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পায়। পরে পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে কাজিপুর থানায় একটি নিখোঁজের জিডি করেন।

পরে সোমবার সন্ধ্যার আগে দুর্গম অঞ্চলের বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায়

নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিপন তালুকদার ও তার ছেলের মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন:

এনএএন টিভি