জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অগ্নিদগ্ধ ফারুক মণ্ডল (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুরে সকাল পৌনে ৮টায় ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ফারুক মণ্ডল চিলমারী গ্রামের মৃত দিনু মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত ও অগ্নিদগ্ধ হয়েছিল।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ফারুক মণ্ডল ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান।
এর আগে রোববার দুপুরে নবির মণ্ডলের ছেলে দিনু মণ্ডল (৭০) এবং একই এলাকার তোফাজ্জেল মণ্ডলের ছেলে আকতার মণ্ডল (৩৫) চিকিৎসাধীন ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিনে দাঁড়াল।
আরও পড়ুন:
- আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
- আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
- মিরসরাইয়ে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই
- পটুয়াখালীতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান, আহত ৬
- যাদের মন ছোট, তাদের রাজনীতি করা উচিত নয় : সেতুমন্ত্রী
- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
- রূপগঞ্জে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
- ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবকের জরিমানা
- চলতি মাসেই চালু হতে পারে জাবির আরও নতুন দুই হল
- বাংলাদেশ নির্বাচনে মন্তব্য করতে অনিচ্ছুক বন্ধুপ্রতিম জাপান
- রাবিতে প্রতি আসনে আবেদন করতে লড়বে ৪৫ শিক্ষার্থী
