বন্ধুপ্রতিম দেশ জাপান বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বুধবার (৩ মে) ঢাকাস্থ দূতাবাসে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে ব্রিফিংকালে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
ব্রিফিংকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান,
“বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। দুই দেশ একটি ‘অত্যন্ত বিস্তৃত ও লক্ষ্যভিত্তিক’ অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করছে।
এ সময় জাপান বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জানিয়ে তিনি জানান, প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, বন্ধুপ্রতিম দেশটি বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার।
দেশের বৃহৎ মেট্রোরেল প্রকল্প ছাড়াও আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়িসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে অংশীদারিত্ব করে আসছে জাপান।
তবে গত বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বিস্ফোরক মন্তব্য আলোচনার সৃষ্টি করে।
ওই ঘটনার পরদিনই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন’ ও অসৎ তৎপরতা হিসেবে উল্লেখ করে বলেছিলেন,
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্য অনাকাঙ্ক্ষিত।’
আরও পড়ুন:
- মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি
- শরীরে যেসব প্রভাব পড়ে জোর করে ঘুম থেকে ওঠলে
- ঢাকার তাপপ্রবাহ কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ
- আজকের রাশিফল
- চকলেট ব্রাউনি কুকি
- উত্থান-পতনের পর ও অর্থবছরে বেড়েছে রেমিট্যান্স
- অভিনব ‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
