রাজধানী ঢাকার তাপ কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি সই করেছে সংস্থাটি।
বুধবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সমঝোতা চুক্তি সই হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের (আর্শট-রক) যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা হবে। এ নিয়ে দুই সংগঠনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
ঢাকা শহরের তাপমাত্রা কমাতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
চিফ হিট অফিসার (সিএইচও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন।
মেয়র জানান, ঢাকা উত্তর সিটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি এবং ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।
ঢাকা শহরের তাপমাত্রা কমানোর উদ্যোগের কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন,
এজন্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোসহ নানা কর্মসূচি নেওয়া হবে। এরই মধ্যে প্রকৃতিবান্ধব কিছু কার্যক্রম শুরু হয়েছে। আমরা ছাদবাগান উৎসাহিত করেছি।
ঢাকা শহরে বিদ্যুৎ সাশ্রয়ী ৪০ হাজার এলইডি লাইট বসানো হয়েছে। ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, লাউতলা খাল দখলমুক্ত করে দুই পাশে দুই হাজার গাছ লাগোনো হয়েছে।
কালশীতে ১৮ বিঘা জমি উদ্ধার করে সেখানে উন্মুক্ত পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুরে শিশুবান্ধব উন্মুক্ত গণপরিসর গড়ে তুলেছি।
সবার সহযোগিতা চেয়ে ঢাকা উত্তরের মেয়র বলেন,
আমি পাড়ার সাহায্য চাই, মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার সাহায্য চাই।
কারণ গাছগুলো লাগানোর পর তা যেন কেউ ভেঙে না দেয়। গাছগুলোর যেন যত্ন করি, ভবিষ্যত প্রজন্মের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলি।
আরও পড়ুন:
- আজকের রাশিফল
- চকলেট ব্রাউনি কুকি
- উত্থান-পতনের পর ও অর্থবছরে বেড়েছে রেমিট্যান্স
- অভিনব ‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির

Comments are closed.