আজ কের রাশিফল

ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে তা জানার উপায় হলো রাশিফল । আজ বুধবার, ৩ মে ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের রাশিফল?

মেষ:
ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

পিঠের সমস্যা থাকবে। সারা দিন কঠোর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না।

দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারেন। প্রেমে অশান্তি হতে পারে।

বৃষ:
ভাইবোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের কাটবে। পৈতৃক সম্পত্তির ভাগ পেতে পারেন।

সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।

কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে রাগ-অভিমান বাড়তে পারে।

চাকরিতে উন্নতির সুযোগ আসবে, তা কাজে লাগানো চেষ্টা করুন। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন।

মিথুন:
কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন।

বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে। রক্তচাপ থাকলে সাবধানে থাকুন। যে কোনো প্রকার অশান্তি থেকে দূরে থাকুন।

কোনো কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।

প্রেমের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ে অতিরিক্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

খুব প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের জন্য অর্থব্যয় বাড়তে পারে।

দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। কোনো নারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট:
নিজের কোনো ভুল কাজের জন্য অনুতপ্ত হতে হবে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে।

সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে।

সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন। কুচিন্তার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে।

লটারি জেতার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।

সিংহ:
কারও খারাপ প্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম অর্জনের সুযোগ রয়েছে। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে।

নৃত্যশিল্পীদের জন্য উন্নতির অপার সুযোগ রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।

প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।

কোনো জরুরি সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। পুরনো কোনো আশা নষ্ট হতে পারে।

কন্যা:
সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা। আজ আপনাকে অবাক করে দেয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না।

খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন। বাইরের লোক আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সতর্ক থাকুন।

সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ করবেন। ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে। বন্ধুদের ব্যাপারে খারাপ কিছু খবর আসতে পারে।

বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলে লাভ বেশি হবে। যুক্তি দিয়ে কথা বলায় সুনাম বাড়তে পারে।

স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে ভ্রমণ বন্ধ হয়ে যেতে পারে। কাউকে খারাপ কথা বলবেন না, পরে অনুশোচনা হবে।

তুলা:
সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে।

কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজ আজকে না করাই ভালো।

অতিরিক্ত আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় হতাশা দেখা দিতে পারে।

পেটের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ।

বৃশ্চিক:
বাতজনিত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে কষ্ট পেতে পারেন।

উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে পারেন। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে।

কর্মস্থলে চাপের কারণে শরীরিক কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য আজকের দিনটি শুভ। পিঠের ব্যথা বাড়তে পারে।

নতুন কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে পারবেন। নিজের বুদ্ধির জন্য ব্যবসায়ের আয় বৃদ্ধি পাবে।

তর্ক কার থেকে দূরে থাকুন। দরকারি কোনো কাজের আলোচনা থাকলে আজকেই শেষ করে ফেলুন।

ধনু:
বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে কাজ করতে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে চেষ্টা করুন।

সারাদিন খুব আলস্যে কাটতে পারে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে।

সবাই মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে।

মকর:
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি বিনিয়োগ চিন্তাবৃদ্ধি করবে। পেটের সমস্যায় ভোগান্তি বাড়বে।

খুব সাবধানে হাঁটাচলা করবেন। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না।

সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। চোখের রোগ বাড়তে পারে।

সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনো ঝামেলায় পড়তে হতে পারে।

কুম্ভ:
ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে। যানবাহনে চলাচলে খুবই সতর্ক থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে।

বন্ধুদের কথায় চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে।

পুরনো পাওনা আদায় হতে পারে। সারাদিন মনে ভয় কাজ করবে। কারও কাছ থেকে কোনো কিছু নেয়ার আগে ভালো করে চিন্তা করুন।

অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। মা-বাবার কথায় গুরুত্ব দিন।

নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

মীন:
পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অনেক পরিবর্তন দেখতে পারবেন। সংসারে আর্থিক সমস্যা থাকলেও তা কেটে যাবে।

সারা দিন ঝামেলাহীন কাটবে। উপার্জন ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে।

সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো।

আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

এনএএন টিভি