বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। তবে কেন্দ্রীয় ব্যাংক হজ ব্যবস্থাপনার সুবিধার্থে বৃহস্পতিবার (৪ মে) সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে।
এর আগে, বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক
সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
আগামী ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ সময় রাত পৌনে ৪টায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
আরও পড়ুন:
- বোতলজাত সয়াবিন তেলের দাম ফের আবার বাড়ল
- করণ-আলিয়াকে নিয়ে ফের নেটিজেনদের সমালোচনা
- সয়াবিন তেল ১২ টাকা বৃদ্ধিতে লিটার নির্ধারণ ১৯৯ টাকা
- রাজধানীসহ ১৯ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড়!
- আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান
- টাকার জন্য মাকে কোপাল ছেলে
- ভোলার মায়া নদীতে মিললো শিকলবন্দী নারীর লাশ
- ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
- জমি নিয়ে বিরোধে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু
- মিরসরাইয়ে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই
- আজ বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
- যাদের মন ছোট, তাদের রাজনীতি করা উচিত নয় : সেতুমন্ত্রী
- পটুয়াখালীতে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান, আহত ৬
- বুদ্ধ পূর্ণিমা আজ
- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
