করণ-আলিয়াকে নিয়ে ফের নেটিজেনদের সমালোচনা

নামজাদা প্রযোজক করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট। এমনকি, আলিয়া ও রণবীরের প্রেমের শুরু এই করণের হাত ধরেই।

আলিয়ার বিয়ের সময় করণ আলিয়াকে নিজের মেয়ে ও রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন।

তাই তার প্রতি যে করণের আলাদা স্নেহ রয়েছে তা সবার জানা। আর এই নিয়েই যত তর্ক নেটদুনিয়ায়।

এবার সেই সালোচনা শুরু হয়েছেে আলিয়ার মেট গালা নিয়ে।

প্রসঙ্গত, মেট গালার  রেড কার্পেটে নজর কেড়েছেন আলিয়া ভাট। গোটা বিশ্বে আলিয়ার রূপের প্রশংসা।

তবে বিদেশে প্রশংসায় পেলেও, দেশে ফিরেই সমালোচনার মুখে পড়লেন তিনি।

কারণ নেটিজেনরা তার সঙ্গে করণ জোহরের নাম জড়িয়ে শুরু করে দিলেন ট্রল করা।

নেটিজেনদের একাংশ বলছেন, মেট গালায় আলিয়ার হাজিরার নেপথ্যে রয়েছেন করণ।

করণের পরিচিত লোক ধরেই সেখানে পাড়ি দিয়েছিলেন আলিয়া। অনেকের মতে, তার মেট গালার উপস্থিতিতে ফের প্রমাণ হলো বলিউডে নেপোটিজম চলছে, চলবে।

আরও পড়ুন:

এনএএন টিভি