মাত্র ১০ দিনের ব্যবধানে রাজধানীর বাজারে খোলা চিনির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা।
যেখানে ঈদের আগে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল সর্বোচ্চ ১২৫ টাকা।
পবিত্র ঈদুল ফিতরের পর বাজারে খোলা চিনির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
তবে বাজারে খোলা চিনি পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি মিলছে না মোটেও।
বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানি নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে।
খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে বাজারে চিনির দামে এই অস্থিরতা চলছে।
তবে মিলমালিকরা বলছেন, দেশে চিনির কোনো সংকট নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেশি।
এ অবস্থায় চিনিকলের মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠির মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
গত মাসে সরকার প্রতি কেজি খোলা চিনির দাম ১০৪ টাকা বেঁধে দিয়েছিল।
আরও পড়ুন:
- নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ
- মার্কিন ডলারের বিপরীতে কমলো টাকার মান
- জনপ্রিয় কমেডিয়ান মনোবালা মারা গেছেন
- আজ ছুটির দিনে ও খোলা থাকবে কিছু ব্যাংক
- ঝিনাইদহে দ্বিমুখী সংঘর্ষে নিহত ৩
- বোতলজাত সয়াবিন তেলের দাম ফের আবার বাড়ল
- করণ-আলিয়াকে নিয়ে ফের নেটিজেনদের সমালোচনা
- সয়াবিন তেল ১২ টাকা বৃদ্ধিতে লিটার নির্ধারণ ১৯৯ টাকা
- রাজধানীসহ ১৯ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড়!
- আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান
- টাকার জন্য মাকে কোপাল ছেলে
- ভোলার মায়া নদীতে মিললো শিকলবন্দী নারীর লাশ
- ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
- জমি নিয়ে বিরোধে অগ্নিদগ্ধ আরও এক যুবকের মৃত্যু
- মিরসরাইয়ে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই

Comments are closed.