প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। বুধবার (৩ মে) এমন তথ্য দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রুশ প্রেসিডেন্টের সদর দফতর ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে এবং রাশিয়ার বার্তা সংস্থাগুলোও এমন তথ্য জানিয়েছে।
রাশিয়ান বার্তা সংস্থা তাস জানিয়েছে,
রুশ প্রেসিডেন্টের সদর দফতর থেকে বলা হয়েছে যে তারা এই ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিশোধ নিবে।
ক্রেমলিন এই হামলাকে একটি পরিকল্পিত উগ্রবাদী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এবং
৯ মে তারিখের বিজয় দিবসের প্রাক্কালে রুশ প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এমন তথ্য জানিয়েছে।
তবে এই ভয়াবহ হামলার পরেও পুতিন তার দেশের বিজয় দিবসের কর্মসূচি পরিবর্তন করেননি এবং যথারীতি তার বিভিন্ন (রাষ্ট্রীয়) কাজ করছেন।
সংবাদমাধ্যম আরআইএ আরও জানিয়েছে,
হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে তার নভো ও গারিওভো বাসভবনে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন।
এ ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্রেমলিন তাদের রিপোর্ট করা ওই ঘটনা থেকে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তবে তাদের বিবৃতিতে কিছু বিবরণ অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে,
‘কথিত ঘটনার পরে প্রাচীর ঘেরা দুর্গের মূল ক্রেমলিন প্রাসাদের পিছনে ফ্যাকাশে ধোঁয়া উঠছে। ভিডিওটি বুধবার ভোরে পোস্ট করা হয়েছিল।’
আরও পড়ুন:
- মেধাবী যুব প্রতিবন্ধী চূড়ান্ত পর্বে লড়বে ১১৭
- নাজমুস সাকিবের ধর্ষণের শিকার সেই শিশুটি আজ বাকপ্রতিবন্ধী
- বাগাতিপাড়া ঐতিহ্য হারাচ্ছে তালপাখার গ্রাম
- কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি খাদে; নিহত-১
- মস্তিষ্কের জটিল রোগ হতে পারে ভিটামিনের অভাবে
- বিদ্যুৎ-জ্বালানি খাতে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন
- বাংলাদেশ নির্বাচনে মন্তব্য করতে অনিচ্ছুক বন্ধুপ্রতিম জাপান
- শরীরে যেসব প্রভাব পড়ে জোর করে ঘুম থেকে ওঠলে
- মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি
- শরীরে যেসব প্রভাব পড়ে জোর করে ঘুম থেকে ওঠলে
- ঢাকার তাপপ্রবাহ কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ
- আজকের রাশিফল
- যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
