সপ্তমবারের মতো দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
শনিবার (৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার মিরপুরের রূপনগরে অবস্থিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
এ আয়োজনে বিসিসিকে সহযোগিতা করছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং বিইউবিটি।
প্রতিযোগিতা দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তথ্য-প্রযুক্তি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটাবে এবং
বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুসারে আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে
বাংলাদেশের উপযুক্ত মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতের ক্ষেত্রে সহায়ক হবে বলছেন আয়োজকরা।
সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিযোগী চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবেন।
ক্যাটাগরিগুলো হচ্ছে- দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি)।
সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও
ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতটি ক্যাটাগরিতে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
ক্যাটাগরিভিত্তিক বিজয়ী সেরা চার জন প্রতিযোগী আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায়
অংশ নেয়ার সুযোগ পাবেন বলে জানান বিসিসি ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মো. গোলাম রব্বানী।
আরও পড়ুন:
