স্কুলছাত্রের গুলিতে শিক্ষক ও নিরাপত্তারক্ষীর মৃত্যু

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুলছাত্রের গুলিতে একজন শিক্ষক ও একজন নিরাপত্তারক্ষী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমন তথ্য জানিয়েছে। স্কুলছাত্রের এ গুলিবর্ষেণের ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে।

এ ঘটনায় একজন সপ্তম শ্রেণীর ছাত্র গ্রেফতার হয়েছেন। ছাত্রের বয়স ১২ থেকে ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে,

‘ওই ছাত্র তার বাবার বন্দুক ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের কিছু সময় পরেই হেলমেট এবং বুলেটপ্রুফ ভেস্ট পরা পুলিশ অফিসাররা কেন্দ্রীয় ভ্রাকার অঞ্চলের আশেপাশে অবস্থিত স্কুলের চারপাশের এলাকাটি ঘিরে ফেলে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলেছে,

‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে তাদের সদস্যদের পাঠিয়েছে। এরপর সন্দেহভাজন নাবালক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

সন্দেহভাজন একজন সপ্তম শ্রেণীর ছাত্র তার বাবার বন্দুক থেকে ছাত্রদের ও স্কুলের দিকে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’

উল্লেখ্য, সার্বিয়ায় ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল।

দেশটিতে কঠোর বন্দুক আইন রয়েছে। তবে সার্বিয়ায় বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

আরও পড়ুন:

এনএএন টিভি