দিনাজপুরের মাঠে মাঠে টমেটোর বাম্পার ফলন

দিনাজপুরের হাট-বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন নাবি জাতের টমেটো।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। আর বাজারেও মিলছে ভালো দাম। এতে খুশি কৃষকরা।

দিনাজপুরের মাঠে মাঠে এখন শুধু কাঁচা-পাকা নাবি জাতের টমেটো।

এতে গাছ থেকে টমেটো সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

ইতোমধ্যেই জেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে টমেটো।

জেলার আড়তগুলো থেকে পাইকারদের হাত ধরে এসব টমেটো যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়।

বর্তমান বাজারে প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।

এতে গত কয়েক বছরের লোকসান পুষিয়ে নেয়ার আশা তাদের।

কৃষকরা বলেন, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে মিলছে ভালো দাম।

আর আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে বলে জানান দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কৃষকরা ভালো ফলন পেয়েছেন। এখন পর্যন্ত বেচাকেনায় সন্তুষ্ট কৃষকরা।

দিনাজপুরে এবছর ১ হাজার ১০২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিক টন।

আরও পড়ুন:

এনএএন টিভি