পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে মেহেরপুরে খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি যত্ন।
তবে গো-খাদ্যের দাম বাড়ায় গরুর দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা।
মেহেরপুরে প্রায় প্রতিটি গ্রাম বা মহল্লায় গড়ে উঠেছে গরুর খামার। ঈদুল আজহা সামনে রেখে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা।
খাবার দেয়া, গোসল করানোর পাশাপাশি চলছে নিয়মিত চিকিৎসক দিয়ে পরীক্ষা করানোর সেবা।
তবে গত বছরের তুলনায় গো-খাদ্যের দাম দিগুণ হওয়ায় গরুর দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা।
তারা বলছেন, পশু পালনে ব্যয় বেড়েছে। খাবার, ওষুধসহ অন্যান্য জিনিসের দামও বাড়তি।
এদিকে ভারত থেকে যেন গরু দেশে না আসে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন খামারিরা।
তারা বলেন, ভারতীয় গরু আসলে দেশি গরুর বাজার পড়ে যাবে। এতে লোকসানে পড়বেন খামারিরা।
তাই ভারতীয় গরু দেশে আসা বন্ধে সরকারকে মনিটরিং বাড়াতে হবে।
আর দেশে চাহিদার তুলনায় অধিক পশু পালন করা হয়েছে বলে জানান মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত পশুর জোগান রয়েছে। এটি দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। বাইরে থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, দেশি গরুর সঙ্গে এবার জেলায় শাহিওয়াল জারসি, ফিজিয়ান, ব্রাহামা প্রজাতির গরু পালন করা হচ্ছে।
আরও পড়ুন :
- আড়াইহাজার পৌর নির্বাচনের বাছাই পর্ব শেষ
- বাংলাদেশ ও ভারতের মধ্যে খুলছে বাণিজ্যের নতুন দ্বার
- সপ্তাহ ব্যবধানে বগুড়ায় ধানের দাম মণপ্রতি কমেছে ১০০ টাকা
- শিশুর প্রশংসা করে যখন বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন!
- যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী জেন ফন্ডা
- গাজীপুরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেলেন স্বামী!
- পাবনায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১
