সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এই দিনে মোট ১৬৮ কোম্পানি শেয়ার দর বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিন মূল্যসূচক কিছুটা কমেছিল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএসই সূত্রে জানা গেছে, সকালে ইতিবাচক প্রবণতায় শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে।

এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১১৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ২০৭৩ পয়েন্টে অবস্থান করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৫ ও ২০৫৭ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টি কোম্পানির, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, রহিমা ফুড, সী পার্ল, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডোমেনেজ ও মাগুরা মাল্টিপ্লেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৭২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

এনএএন টিভি