যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যখন উভয় পক্ষের নিবিড় (ওয়ান টু ওয়ান) দর-কষাকষি হয়, অনেক কথা বলা হয় না। এটা বহুপক্ষীয় দর-কষাকষি না যে সবাই জানবেন।
তিনি বলেছেন, চুক্তি এখনো সই হয়নি। একটা আনুষ্ঠানিক চুক্তি সই হবে।
কোন কোন জায়গায় আমাদের শুল্ক কমাতে হবে, কী কী আমদানি করতে হবে, তা দেখতে হবে।
আজ বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
আর পড়ুন ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।
অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন শুল্ক নিয়ে ‘নন-ডিসক্লোজার’ বা গোপনীয়তা চুক্তি হয়েছে, যা প্রকাশযোগ্য নয়। কারণ, এতে প্রতিযোগী দেশগুলোর বিষয় বিবেচনায় রাখতে হয়। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতার চুক্তি নয়, বরং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ভিত্তিতে হওয়া একটি বিষয়।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে এসেছে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। মার্কিন শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত চুক্তির আগে আরও দর-কষাকষির সুযোগ রয়েছে।’
আর পড়ুনচাল আমদানিতে দরপত্র প্রক্রিয়ার সময়সীমা কমানোর সিদ্ধান্ত
তিনি মনে করেন, শুল্ক যদি একটু কম হতো, তবে আরও ভালো হতো। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান এখনও ভালো। কোথায় কী কমানো দরকার, তা চুক্তির পর বোঝা যাবে। এখনো সমঝোতার সুযোগ রয়েছে।
এ সময় উপদেষ্টা বলেন, সরকার এখন নির্বাচনের পথে রয়েছে, তবে নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। যে পরিমাণ বাজেট দরকার, সরকার তা দেবে। তবে এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন যেই চাহিদা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

3 Replies to “যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার শর্তাবলি প্রকাশযোগ্য নয় : অর্থ উপদেষ্টা”
Comments are closed.