অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন

বহুদিন ধরেই  সম্পর্কে জড়িয়েছেন অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। তবে এবার সেই সম্পর্ককে বিয়েতে পরিণত করতে চলেছেন তারা। চলতি মাসেই হচ্ছে বিয়ে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরু হয়ে গেছে আইবুড়ো ভাত পর্ব। সেই ছবিই শেয়ার করেছেন উদয়প্রতাপ।

পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়,

উদয়

‘পঞ্চ ব্যঞ্জনে সাজানো তাদের থালা। রয়েছে পাঁচ রকমের ভাজা, আম, মিষ্টি, দই থেকে শুরু করে আরও কত রকমের খাবার! ছবি শেয়ার করে উদয় জানিয়েছেন, এই তাদের প্রথম আইবুড়ো ভাত।’

আগামী ২৮ জুন বিয়ে করছেন এই জুটি। ওই দিনই আইনি বিয়ে সারবেন তারা। যদিও জমকালো নয়, ঘরোয়াভাবে বিয়ে সারবেন। হাজির থাকবেন কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনেরা। সম্পর্ক এগিয়ে যাবে আরও একধাপ।

উদয়

অনামিকাই কিন্তু উদয়ের জীবনে প্রথম নারী নন। এর আগে, তার প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। ছোটবেলার প্রেম, আংটি বদলও হয়ে গিয়েছিল তাদের দুজনের। বিয়ের তারিখও ছিল ঠিক। তবুও বিয়ে হয়নি। 

অপরদিকে, বিভিন্ন সময় অনামিকার নামও জড়িয়েছে নানা অভিনেতার সঙ্গে। তবে এখন সেই সব কিছুই অতীত। এখন দুজন রয়েছেন শুধু দুজনায়, শীঘ্রই যে মিলন হতে চলেছে তাদের!

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card