তিনদিনের জন্য সৌদি আরবে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, নগর বাউল জেমস, ইমরান মাহমুদুল। তাদের সঙ্গে আরও এক ঝাঁক সংগীতশিল্পী পাড়ি দিচ্ছেন মরুর দেশ সৌদি আরবে।
সৌদি আরবের দাম্মাম শহরে উদ্যাপিত হচ্ছে বিভিন্ন দেশের বিনোদনকর্মীদের নিয়ে মনোমুগ্ধকর আয়োজন। ২০১৯ সাল থেকে দেশটির সরকার এমন মনোমুগ্ধকর আয়োজন করে আসছে।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের বিনোদনকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এ আয়োজনে এবার অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশ। প্রতিটি দেশ চার দিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এ আয়োজনে।
