রোহিত শেঠি পরিচালিত রণবীরের নতুন ছবি‘এইটিথ্রি’

কপিল দেবের জীবনীভিত্তিক ছবি ‌‘এইটিথ্রি’তে রণবীর সিংয়ের সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। রণবীরের পরবর্তী ছবিতে ‘সার্কাস’ও দেখা যাবে তাকে। গতকাল শুক্রবার রোহিত শেঠি পরিচালিত ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের শেষ দিকে চমক হিসেবে হাজির হয়েছেন দীপিকা। বলিউডপ্রেমীরা দীপিকাকে দেখে দারুণ পছন্দ করেছেন। কেউ কেউ দীপিকার অংশটুকুকে ট্রেলারের সেরা অংশ বলেও দাবি করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকার ‘গেহরাইয়্যা’ ছবিটি মুক্তি পেয়েছিল। তবে ছবিটি তেমন একটা সাফল্য পায়নি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’তে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন তিনি। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

দীপিকা বর্তমানে ‘ফাইটার’ ও ‘প্রজেক্ট কে’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। দুই ছবিতে তার সহশিল্পী যথাক্রমে হৃত্বিক রোশন ও দক্ষিণী তারকা প্রভাস।

Share this news as a Photo Card