বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। অনস্ক্রিনে যেমন, অফস্ক্রিনেও তাদের রসায়ন ভক্তদের মুগ্ধ করেছিল। তবে ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে, আর শহিদ ঘর বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে।
সম্প্রতি কারিনার একটি পুরনো সাক্ষাৎকার আবার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সাবেক প্রেমিক শহিদের প্রশংসা করেছেন এবং ডেটিংয়ের কিছু অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন।
কারিনা জানান, শহিদের সঙ্গে সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তার ‘সাধারণভাবে থাকা’। শহিদের সঙ্গে তিনি স্বাভাবিক ও সাদামাটা জীবনযাপন করতে পারতেন। কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে সময় কাটাতে না পারলেও তারা প্রতিটি ডেট উপভোগ করতেন।
সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা বলেন, শহিদের সঙ্গে কাটানো সব মুহূর্তই তার কাছে গুরুত্বপূর্ণ। এমনকি তিনি স্বাভাবিকভাবে কাজ করতে ও বাঁচতে পেরেছিলেন সেই সম্পর্কের মধ্যেও। তবে একটি মজার তথ্য দিয়ে তিনি জানান, উচ্চতা ও গতির ভয় থাকায় কখনো শহিদের বাইকে ওঠেননি।
তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জ্যাব উই মেট’ ছবিতে। তবে সেই বছরই তারা আলাদা পথে হাঁটেন। বিচ্ছেদের পর আবারও একসঙ্গে দেখা যায় তাদের ২০১০ সালের ‘মিলেঞ্জে মিলেঞ্জে’ ছবিতে, যা ইংরেজি ছবি ‘সেরেন্ডিপিটি’র রিমেক হলেও বক্স অফিসে সফল হয়নি।
শহিদের সঙ্গে ডেটিংয়ের ভালো দিকের কথা শেয়ার করলেন কারিনা। পুরনো দিনে একটি মিডিয়া পোর্টালের সঙ্গে আলাপচারিতায় কারিনা জানান, শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের সবচেয়ে ভালো দিক ছিল যে তিনি তার সঙ্গে ‘সাধারণ’ভাবে থাকতে পারতেন। অর্থাৎ, তিনি সাদামাটা এবং স্বাভাবিক আচরণ করতে পারতেন।
কারিনাকে যখন প্রশ্ন করা হয়, সাবেক প্রেমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী করেছিলেন? তখন তিনি জবাবে বলেন, ডেটিংগুলো উপভোগ করতেন তারা। মন খারাপ হতো উভয়ের কর্মব্যস্ততার জন্য খুব বেশি সময় বের করতে পারতেন না বলে।
সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা আরও উল্লেখ করেন, শহিদের সঙ্গে সব মুহূর্তগুলোই ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি স্বাভাবিকভাবে বাঁচতে ও কাজ করতে পারতাম তার সঙ্গে সম্পর্ক রেখেও।’
এছাড়া তিনি আরও বলেন, তিনি উচ্চতা এবং গতির ভয় পান। তাই কখনো শহিদের বাইকে উঠেননি।
শহিদ ও কারিনা কাপুরের রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয় ইমতিয়াজ আলি পরিচালিত ‘জ্যাব উই মেট’ ছবিতে। তবে সেই বছরই তারা বিচ্ছেদের পথে হাটেন।

One Reply to “শহিদের সঙ্গে ডেটিংয়ের অজানা গল্প জানালেন কারিনা”
Comments are closed.