এবার তাহসানের সঙ্গে অভিনয় করলেন কন্যা আইরা

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই শোবিজে পা রেখেছেন এই স্টারকিড।

ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন দারুণভাবে ফুটে উঠেছে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। একমাত্র কন্যাকে নিয়ে তাহসানও হাজির পর্দায়।

জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।

মা মিথিলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন দারুণভাবে ফুটে উঠেছে। এবার একমাত্র কন্যাকে নিয়ে তাহসানও হাজির পর্দায়।

একটি টুথপেস্টের বিজ্ঞাপনে কাজ করেছেন তাহসান ও তার মেয়ে। মিথিলার মতো তাহসানের সঙ্গেও দারুণ সাবলীলভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন আইরা। তা দেখে নেটিজেনরা বলছে, এই মেয়ে চর্চা চালিয়ে গেলে শোবিজে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবেন।

শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি সেখানকার একটি গণমাধ্যমকে বলেন, তার কোন সিনেমার গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!

আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।

এনএএন টিভি